১৩ মার্চ ২০২৬

অঙ্গীকারনামা দিয়েই ফিল্ড হাসপাতালে কাজ করবেন ৫০-৬০ জন স্বেচ্ছাসেবক

করোনা সংকটের দ্বারপ্রান্তে ভয়াবহতাকে ঠেকাতে মানবতার ব্রতী নিয়ে পাশে দাঁড়িয়েছেন দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবীরা। তাদের পাশাপাশি করোনা রোগীদের সেবা করতে স্বেচ্ছায় কাজ করতে চায় অনেকেই। চট্টগ্রামে তৈরি হওয়া ফিল্ড হাসপাতালে কাজ করতে ৭৪৩ জন স্বেচ্ছাসেবক কাজ করতে আবেদন করেছেন। এদের মধ্য থেকে যাচাই বাচাই করে বেছে নেওয়া হবে ৫০-৬০ জন স্বেচ্ছাসেবককে। তবে এ ফিল্ড হাসপাতালে যারা কাজ করবেন তাদের সকলকে দিতে হবে অঙ্গীকার।

যে অঙ্গীকারনামায় উল্লেখ রয়েছে, করোনা রোগীদের স্বেচ্ছায় চিকিৎসা সেবা দিবেন তারা। যেহেতু এ যুদ্ধে অংশ নিতে গিয়ে নিজের জীবনের ওপর আসতে পারে চরম ঝুঁকি, তাই কোন ক্ষতি হলে বা অসুস্থ হয়ে পড়লে পরিবার এবং আমি বাধ্য থাকিব। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কাউকে দায়ী করা যাবে না।
 
ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, যেহেতু আমিই এ হাসপাতালের উদ্যোক্তা তাই আমি আগেই স্বাক্ষর করেছি। তাছাড়া শুধু স্বেচ্ছাসেবক নন।

এ হাসপাতালে দায়িত্ব পালন করা চিকিৎসক, নার্স সহ সকলকেও অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে। 

সেই সাথে সকলের পরিবারের একজনের স্বাক্ষর দিতে হবে। ইতোমধ্যে অনেকেই তাদের অঙ্গীকারনামা স্বাক্ষর করে জমা দিয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ