১৩ মার্চ ২০২৬

ব্যাংকক থেকে দেশে ফিরলেন ৪৮ বাংলাদেশি

বাংলাধারা ডেস্ক »  

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংককে চিকিৎসা করাতে গিয়ে এবং পর্যটক হিসেবে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টা ২০ মিনিটে ব্যাংককের সুবর্নভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জন যাত্রী ও একজন বাংলাদেশির মৃতদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ( জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দু’টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। দু’টি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে বেসরকারি এই এয়ারলাইন্সটি। চেন্নাই থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে এবং কলকাতা থেকে সকাল সাড়ে  ১১টায় ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র  সপ্তাহে প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবে। টিকিট রিজারভেশন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ