১৩ মার্চ ২০২৬

মার্কিনিদের ৪র্থ দলটি ঢাকা ছাড়ছে সন্ধ্যায়

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবারের চতুর্থ দলটি আজ সন্ধ্যায় ঢাকা ছেড়ে যাচ্ছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্রে এই তথ্য জানা যায়। সূত্রটি বলছে, সন্ধ্যায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঢাকা ছাড়বেন। দূতাবাস দেশটির নাগরিকদের দেশে ফেরানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

গত ১৩ এপ্রিল সন্ধ্যায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ৩২৮ নাগরিক ঢাকা ছাড়েন। এটি ছিল মার্কিনিদের ঢাকা ছাড়া তৃতীয় দল।

এর আগে গত ৫ এপ্রিল বিকালে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ৩২২ জন নাগরিক ঢাকা ছাড়েন। এটি মার্কিনিদের ঢাকা ছেড়ে যাওয়ার দ্বিতীয় ফ্লাইট ছিল।

সর্বপ্রথম গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক ঢাকা ছেড়ে যান। সব মিলিয়ে তিনটি ফ্লাইটে ৯১৯ মার্কিনি তাদের দেশে ফিরে গেছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ