বাংলাধারা প্রতিবেদন »
ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকা আল্লামা শফীর নমুনা নিয়ে পরীক্ষার পর সোমবার (২০ এপ্রিল) তার শরীরে করোনাভাইরাসের ফল নেগেটিভ এসেছে। তার শারীরিক অবস্থাও বর্তমানে স্থিতিশীল আছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) শাহ আহমদ শফীর মেজ ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফুসফুসের সংক্রমণজনিত রোগের কারণে তাকে (আহমদ শফী) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখনো আইসিইউতে রাখা হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
বাংলাধারা/এফএস/টিএম












