বাংলাধারা প্রতিবেদন »
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নির্দেশনায় বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশেদুল আলম বাচ্চু’র সার্বিক সহযোগিতায় শাহ আমানত ব্রীজ সংলগ্ন এলাকায় ফ্রি সবজি বাজারের মাধ্যমে দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজি নুরুল হক কাউন্সিলর বাকলিয়া থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন, চাকতাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ জামাল চৌধুরী শাওন।
সহযোগিতায় ছিলেন ওমরগনি এমইএস কলেজ সাবেক ছাত্রলীগনেতা তাপস কান্তি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের এজিএস নোমান সাঈফ, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা টিটু, বেলাল, হাসেম, আসিফুর রহমান শাকির, আব্বাছ, আবির সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম












