১৩ মার্চ ২০২৬

মধ্যবিত্তদের গোপনে উপহার সামগ্রী দিচ্ছেন আনসার উল্লাহ সৌরভ

বাংলাধারা প্রতিবেদন »

বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন হয়ে পড়া মধ্যেবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পিয়াঁজ বিতরণ করছেন চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি ছাত্রলীগের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে তারা স্যানিটাইজার, মাস্কসহ মধ্যেবিত্ত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। সাউদার্ন ইউনিভার্সিটি ছাত্রলীগের উপদেষ্টা আনসার উল্লাহ সৌরভসহ নেতাকর্মীরা ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশাদুল আলম বাচ্চুর নির্দেশে সাউদার্ন ইউনিভার্সিটি ছাত্রলীগের পক্ষ থেকে উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।

বিগত ৫ দিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল ১কেজি পিয়াঁজ প্রদান করেন সাউদার্ন ইউনিভার্সিটি ছাত্রলীগের উপদেষ্টা আনসার উল্লাহ সৌরভ।

এছাড়া কাজ করেছে সাউদার্ন ছাত্রলীগের সভাপতি তৌফিক চৌধুরী, সাধারণ-সম্পাদক ইমরান হোসেন ইমন, আরফাত আলী, হাবিবুল্লাহ রাজিব, সহ-সভাপতি সাইফুল হাইদার ছৌধুরী, সহ-সভাপতি রিয়াদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত শুভ, দপ্তর সম্পাদক জুনায়েদ সিকদার, শাহরান তুহিন, মিল্টন দাস, জাহেদুল করিম, মিঠুন দেব নাথ, সুমন সহ নেতাকর্মীরা উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি।

সাউদার্ন ইউনিভার্সিটি ছাত্রলীগের উপদেষ্টা আনসার উল্লাহ সৌরভ জানান, করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হলে করোনাভাইরাস থেকে প্রতিকার পাওয়া সম্ভব। করোনার কারণে অনেক মধ্যেবিত্ত পরিবার আছে যারা কারো কাছে হাত পাততে পারে না তাদের সহযোগিতা করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন এবং বাড়িতে সুরক্ষার জন্য বাইরে জরুরি কাজ ছাড়া না বের হওয়ার জন্য অনুরোধ করা হয়। ধারাবাহিকভাবে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানানন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ