১৩ মার্চ ২০২৬

বিতর্ক ছাপিয়ে মুক্তি পেলো কন্ঠশিল্পী পরানের “মন ভোলা মাঝি আমি”

বাংলাধারা বিনোদন » 

বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী পরানের গান “মন ভোলা মাঝি আমি” মুক্তি পেয়েছে ইউটিউবে।

গতকাল (২০ এপ্রিল) মুক্তি পেয়েছে কন্ঠশিল্পীর এই নতুন গানটি। গানটি প্রকাশিত হয়েছে ‘পরান আহসান মিউজিক’ থেকে। গানের কথা ও সুর করেছেন পরান আহসান ও মিউজিক করেছেন রোজেন রহমান।

গানটি সম্পর্কে কন্ঠশিল্পী পরান বাংলাধারাকে বলেন, এই গানটি একটি কষ্টের গান। যে কষ্ট প্রেমিকের জীবনে ঘটে থাকে প্রায়শই। নিজের প্রিয়জনের প্রতি ভালবাসার একরকম বিরহ আছে, বেদনা আছে। এসব কিছুর সংমিশ্রণ নিয়েই এই নতুন গান দর্শকদের জন্য।আশা করি সবার ভাল লাগবে।

উক্ত গানটি ইতোপূর্বেই বিভিন্ন ইউটিউব চ্যানালে জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবরের নামে পাওয়া প্রসঙ্গে পরান বলেন, আসিফ ভাই নিঃসন্দেহে বাংলা সংগীতের সেরা একজন শিল্পী, লেজেন্ডও বটে। আমি সব সময়ই তাকে প্রানভরে শ্রদ্ধা ও সম্মান করি। গত রমজানের ইদে আমি “প্রেমের পাখি ময়না ” শিরোনামে একটি গান করেছিলাম, যেটা আমার এক ছোটভাই এ কে কাউসারের চ্যানেল থেকে মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়। কিন্তু দুঃখের বিষয় হল, সেই থেকে আজ পর্যন্ত অগনিত নীতিহীন ইউটিউবার তাদের নিজেদের চ্যানেলে গানটি আসিফ ভাইয়ের নাম ও ছবি দিয়ে নিজের সম্পত্তি মনে করে আপলোড করেছে। অনেক শ্রোতা ম্যাসেজ করে বিষয়টি জানিয়েছে আমাকে। কত চ্যানেলে এই গান ছাড়া হয়েছে সেটা আমি গুনতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। শ্রোতাদের সাথে এ ধরনের জালিয়াতির তীব্র নিন্দা জানাচ্ছি। আসিফ ভাইয়ের তুলনা কারো সাথে চলে না। তিনি নিজেই তার গুনে অনন্য।

তিনি আরও বলেন, আমার গুরু ইথুন বাবু কিছুদিন আগে বললেন গানটি তিনি তার চ্যানেল থেকে নতুনভাবে আবার ছাড়তে চান। কারণ গানটি তার খুব প্রিয়। তো যে কথা সেই কাজ। রিলিজ করলাম ইবি মিউজিক টিভি ও পরান আহসান মিউজিক থেকে একযোগে। আমার লেখা ও সুরের আর্তনাদ কেমন লাগলো জানিয়ে অনুপ্রাণিত করার জন্য আমন্ত্রণ রইল।

উল্লেখ্য, বর্তমান সময়ের তরুণ ও জনপ্রিয় কন্ঠশিল্পী পরান আহসান। ইথুন বাবুর হাত ধরেই গানের জগতে আগমন তার। ইথুন বাবু ফিচারিং ‘পরান’ দিয়ে পথ চলা শুরু যা চলছে আজ অব্দি।

গানটি দেখতে নিচের লিংক এ প্রবেশ করুন –
https://youtu.be/2VpzA05চলজে

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ