বাংলাধারা প্রতিবেদন »
চলমান করোনা দুর্যোগে শিল্পীদের পাশে দাঁড়িয়েছে সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা।
রোববার (১০ মে) সকালে সামাজিক দুরত্ব মেনে নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রায় দুইশ পরিবারের বিতরণ করা হয় খাদ্যসামগ্রী।
গত একমাস ধরে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের অসুস্থ ও অসচ্ছল সংগীত শিল্পী, নাট্যশিল্পী ও যন্ত্র শিল্পীর পরিবারগুলোকে খাদ্যসামগ্রী সহায়তা দিয়ে যাচ্ছে। নানা কারণে যারা আসতে পারছেন না তাদেরকে পৌছে দেয়া হচ্ছে বাসা বাড়িতে।
সংস্থার সাধারণ সম্পাদক অসীম চন্দ বাপ্পী জানিয়েছেন, এ পর্যন্ত তারা কয়েক ধাপে সংস্থার সদস্যদের বাইরেও প্রায় ১ হাজার পরিবারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছেন। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন এই কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন অসীম চন্দ বাপ্পী।
বাংলাধারা/এফএস/টিএম












