বাংলাধারা প্রতিবেদন »
করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের আরও একজন সদস্য কনস্টেবল জালাল উদ্দিন খোকার (৪৭) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান।
শনিবার ( ৯ মে) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় এ পুলিশ সদস্য মৃত্যু বরণ করেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশের মোট ৭ জন গর্বিত সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
কনস্টেবল জালাল উদ্দিন খোকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হলে গতকাল সন্ধ্যা ৭.১০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় সিএমপি।
বাংলাধারা/এফএস/টিএম












