বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি।
রোববার (১০ মে) নগরীর মোমিন রোডে একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শ্রমিকদের সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ পুর্বক সংক্ষিপ্ত আলোচনা সভা ‘নিরাপদ সড়ক চাই’ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এসএম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব ও সাংগঠনিক সম্পাদক মোঃ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী, সহ-সভাপতি ও চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সভাপতি হাজী মোঃ শাহাবুদ্দিন, নির্বাহী সদস্য টিংকু বড়ুয়া, সনত তালুকদার, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হই তবে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ হবে। সচেতনতার আলোতে সবাই যেন আলোকিত হই, সচেতনতার বানী যেন সবাই মেনে চলি।
বক্তারা আরও বলেন, করোনার প্রভাবে প্রচুর পরিবহন শ্রমিক বেকার। তাদের কাজ নেই। ঘরে নেই খাবার। এ ধরনের অভাবী ও অনাহারি মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়াটাই এখন মানবিক দায়িত্ব বলে মনে করি আমরা।
এসব খাদ্য সামগ্রী (প্রতি প্যাকেটে দেওয়া হয়েছে দশ কেজি চাউল, এক কেজি ডাল, দুই কেজি আলু, দুই কেজি পেয়াজ, এক কেজি লবণ ও এক কেজি আটা) নগরের বিভিন্ন এলাকায় দুইশত পঞ্চাশ জন পরিবহনের শ্রমিকের হাতে তুলে দেওয়া হয়।
বাংলাধারা/এফএস/টিএম












