৩০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩৮ কোটি টাকা প্রদান শিক্ষা মন্ত্রণালয়ের

বাংলাধারা ডেস্ক »  

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩৮ কোটি ২২ লাখ ৬৭ হাজার টাকা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরমধ্যে ২৯ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা প্রদান করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বাকি অর্থ প্রদান করে মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ।

রোববার (১০ মে) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই অর্থের চেক হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মচারীকে তাদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করায় ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের মোট ৫ লাখ ১৯ হাজার ১০৮ জন কর্মচারী তাদের একদিনের মুল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন