৩০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা দিল পূর্বাচল ক্লাব

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে পূর্বাচল ক্লাব।

রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের হাতে পূর্বাচল ক্লাবের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পক্ষে চেক হস্তান্তর করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা এবং ক্লাবের সদস্য (অর্থ) মাজাহারুল হক শহীদ।

এছাড়াও পূর্বাচল ক্লাব সদস্যদের অনুদানে ত্রাণ তহবিল গঠন করে ক্রমান্বয়ে পূর্বাচল ও এর আশপাশের ৫ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে শনিবার (৯ মে) ২ হাজার পরিবারকে চাল, ডাল, পোলাও চাল, আলু, সয়াবিন তেল, নারিকেল তেল, সাবান ও সেমাই বিতরণ করেছে ক্লাবটি। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন