৩০ মার্চ ২০২৬

‘যুদ্ধ নয়, করোনাকে তাড়িয়ে ফিরব’

বাংলাধারা প্রতিবেদন »

করোনার সাথে যুদ্ধ নয়, করোনাকে তাড়িয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন করোনায় আক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক ও আন্তর্জাতিক গণমাধ্যম ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পী।

আজ বুধবার (১৩ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেছেন।

গতকাল নিজের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী নিজের ফেসবুকে ‘করোনার সাথে যুদ্ধ নয়, করোনাকে তাড়িয়ে ফিরব ইনশআল্লাহ!’ শিরোনামে লিখেন, ‘আমি সুস্থ আছি, আমি ভালো আছি। আমার সকল বন্ধু-বান্ধব, সহকার্মী সাংবাদিক, আত্মীয় স্বজন সবাইকে বলছি, কেউ আমাকে নিয়ে টেনশন করবেন না। আমার জন্য শুধু দোয়া করুন।’

‘আমি আজ আমার পরিবার সন্তানদের ছেড়ে আইসোলেশনে চলে যাচ্ছি। যেতাম না। হয়তো বাসায় কোয়ারেন্টাইনে থাকতে পারতাম। কিন্তু পরিবারের সদস্যদের কথা চিন্তা করে আমি নিজ থেকে বাসা ছেড়ে হাসপাতালে যাচ্ছি। যাতে আমার সন্তানরা সংক্রমক হতে না পারে (জানি না ইতোমধ্যে হয়ে পড়েছে কিনা)। তারপরও পুলিশ ও সিভিল সার্জনের পক্ষ থেকে আশ্বাস দিয়েছেন উনারা আমার পরিবারে সদস্যদের নমুনা টেস্টের ব্যবস্থা নেবেন।

‘আমি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশআল্লাহ। আবারও আগের মত বন্ধুদের সাথে আড্ডা হবে, গল্প হবে, ধোঁয়া উঠা গরম চা-য়ের চুমুকের ফাঁকে ফাঁকে।’

‘সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব মেনে চলুন, স্বাস্থ্যবিধি ফলো করোন।’

এর আগে ১২ মে (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুকের টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে নিজের শরীরের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে লিখেন, ‘জ্বরের কারণে গত ১০ মে বিআইটিআইডিতে তার নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে দিয়েছিলাম। মঙ্গলবার দেওয়া রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে সুস্থ আছি। পরিবারের অন্য সদস্যদেরও করোনার নমুনা পরীক্ষার জন্য চেষ্টা করবো।’

বাংলাধারা/এফএস/টিএম/টিএম

আরও পড়ুন