বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ৩ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাছাড়া চট্টগ্রামের বাইরে ভিন্ন জেলায় ১৭ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।
বুধবার (২০ মে) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চটগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের বাইরে ভিন্ন জেলায় ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, আজ চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ৭০ জনের নমুনা পরীক্ষার মধ্যে ২০ জনের করোনা পজিটিভ এসেছে।
সবমিলিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৪২ জনে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন ৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন।
তথ্যসূত্র : সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম
বাংলাধারা/এফএস/টিএম












