বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশে সাময়িকভাবে বিড়ি সিগারেটসহ সব ধরণের তামাক কোম্পানির পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রি সাময়িকভাবে বন্ধ করার জন্য শিল্প মন্ত্রণায়লে একটি প্রস্তাব পাঠিয়েছিল স্বাস্থ্য মন্ত্রনালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন শিল্প মন্ত্রণালয়। আজ বুধবার শিল্প মন্ত্রণালয়ে আলোচনার পরে তামাকজাত পণ্যের বিক্রি বন্ধ না করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল হালিম বলেন, এটা একটা শিল্প, এখানে প্রচুর লোকজন কাজ করছে। সুতরাং এখান থেকে অন্যদিকে শিফট করতে গেলে, সময় নিয়ে নিয়ে, কৌশল ঠিক করে সেটা করতে হবে। এই শিল্প কোথায় যাবে, লোকগুলো কোথায় যাবে- সেটা একটা সময়ের ব্যাপার।’
তিনি বলেন, ‘হঠাৎ করে একটা চিঠি দিয়ে এটা স্থগিত করা- আমাদের কাছে মনে হয়েছে এটা যৌক্তিক হলো না।’
তিনি আরো বলেন, ‘করোনা পরিস্থিতির উদ্ভব হওয়ার পর থেকেই প্রতিষ্ঠান চালু রাখার বিধিবিধান মেনে যেভাবে তামাক কোম্পানিগুলো চলছিল, সেভাবেই এখনো চলবে বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।’
বাংলাধারা/এফএস/টিএম












