লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গ্রাম পুলিশদের মধ্যে থানা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) চুনতি পুলিশ ফাঁড়িতে ঈদ উপহার তুলে দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসাইন মাহমুদ।
এসময় উপজেলার ৯ ইউনিয়নের ৯০ জন গ্রাম পুলিশদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ওসি জাকির হোসাইন মাহমুদ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন এলাকার গ্রাম পুলিশরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।গ্রাম পুলিশরা থানা পুলিশকে বিভিন্ন সময় মাদকসন্ত্রাসী ও ইয়াবা বিক্রেতাদেরকে গ্রেফতারে সহায়তা করে।করোনা সৃষ্ট দুর্যোগ সংকটময় মুহুর্তে এলাকার গ্রাম পুলিশদেরকে থানা পুলিশের পক্ষ থেকে মানবিক ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












