বাংলাধারা প্রতিবেদন »
চিকিৎসাধীন থাকা অবস্থায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরও দুই করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মৃত দুইজনের মধ্যে একজন নগরের হালিশহর এলাকার এবং অন্যজন আকবরশাহ এলাকার বাসিন্দা। তারা দুইজনই করোনা পজেটিভ ছিলেন।
উল্লেখ্য, এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৯৭২ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২৭ জন ।
বাংলাধারা/এফএস/টিএম












