১৩ মার্চ ২০২৬

জানাজা ও দাফন টিম গঠন করেছে কক্সবাজার ছাত্রলীগ

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাসের এই কঠিন সময়ে মানুষ অসহায় হয়ে পড়েছে অদৃশ্য শক্তির কাছে। করোনায় আক্রান্ত অনেক মৃত ব্যক্তির কাছে ভয়ে যাচ্ছেনা তাদের আত্মীয় স্বজন। এই পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকে কক্সবাজার জেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের উদ্যোগে জানাজা ও দাফন টিম গঠন করা হয়েছে।

তাকওয়া ফাউন্ডেশনের সহযোগিতা পূর্ব মেরংলোয়া জামে মসজিদের খতিব মোঃ আব্দুল মান্নানকে টিম প্রধান করে হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ মো. সাইদ, হাফেজ মো. সৈয়দ করিম, হাফেজ মো. ইউছুপকে টিম সহকারী করে মোট ১৩জনকে নিয়ে একটি পূর্ণাঙ্গ টিম গঠন করা হয়েছে বলে জানা যায়।

এ প্রসঙ্গে সাদ্দাম হোসেন বলেন, ‘মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, মানবিক দায়বদ্ধতা থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষে আমি এ উদ্দ্যোগ নিয়েছি। রামু উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। আমি সহ উপজেলা ছাত্রলীগ নেতা তারেক, ইমরান, এনাম, আজাদ, শাহিন, নয়ন, আশিককে নিয়ে প্রথমে ৮জনের একটি টিম গঠন করেছি। যেহেতু এই কাজে আমরা তেমন পারদর্শী নই, তাই তাকওয়া ফাউন্ডেশনের হুজুরগণের সাথে পরামর্শ করি। এ কাজে আমাদের পাশে থাকার জন্য তাকওয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান বিতরণসহ গ্রামের ঘরে ঘরে জীবানু নাশক স্প্রে করেছেন তিনি। জরুরী রোগী পরিবহন এবং প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে সাদ্দাম হোসেনের পারিবারিক জীপ গাড়িটি উন্মুক্ত করে দেয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ