১৩ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর উপহারের চেক মাটিরাঙ্গার ১৭২ মসজিদে

খাগড়াছড়ি প্রতিনিধি »

সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ১৭২টি মসজিদে সরকার ঘোষিত প্রতিটি মসজিদে ৫হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. হারুনুর রশীদ ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।

চেক বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা ভাইরাস সারাদেশে ছড়িয়ে পড়েছে। এ থেকে আমাদের প্রিয় মাটিরাঙ্গাও মুক্ত নেই। ইতিমধ্যে মাটিরাঙ্গায় তিন জনের কনোরা ভাইরাস শনাক্ত হয়েছে। যদিও তারা সুস্থ আছেন, ভালো আছেন। তবুও আমাদেরকে সচেতন থেকেই সুস্থ থাকতে হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। করোনা ভাইরাসের সংক্রমনে দেশের মসজিদগুলো আর্থিক সঙ্কটে পড়েছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশাপাশি মসজিদগুলোর পাশে দাড়িয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, মসজিদ থেকেই সাধারন মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। যদিও করোনা ভাইরাস শুরু থেকেই প্রশাসন সকলকে সাথে নিয়ে মাটিরাঙ্গা ও মাটিরাঙ্গার মানুষকে নিরাপদ রাখতে মাঠে থেকেই কাজ করছে।

তিনি সকলকে নিজেদের সুরক্ষায় অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ারও পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামও উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, অতিথিদের সাথে নিয়ে উপজেলার ১শ ৭২টি মসজিদের সভাপতি ও সম্পাদকের হাতে প্রধানমন্ত্রীর উপহার ৫ হাজার চেক বিতরণ করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ