১৩ মার্চ ২০২৬

ফলাফল প্রকাশের দিনেও অনুপস্থিত মাটিরাঙ্গা শিক্ষা অফিসার-একাডেমিক সুপারভাইজার

খাগড়াছড়ি প্রতিনিধি »

সারা দেশের মাধ্যমিক ও সমমানের পরিক্ষার ফল প্রকাশ করা হলেও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ সরকারি নির্দেশনা অমান্য করে ঈদে বাড়িতে চলে যান।

রোববার (৩১মে) সারাদেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশিত করেছে ঠিক সেই সময় কর্মস্থলে অনুপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ ও তার একাডেমিক সুপারভাইসার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ।

এমন গুরুত্বপূর্ণ সময়ে তাদের অনুপুস্থিতি মাটিরাঙ্গায় মাধ্যমিক ও সমমানের ফলাফল ঘোষণা এবং এ বিষয়ে যে কোন তথ্য সেবা প্রাপ্তিকে ব্যাহত করেছে। ফরাফল ঘোষণার পর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণকে শিক্ষা অফিস থেকে ফিরে যেতে দেখা গেছে।

করোনা প্রাদুর্ভাবে সরকারী কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে থাকার সরকারী নির্দেশনাকে উপেক্ষা করে মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ কুমিল্লার লাকসামে এবং একাডেমিক সুপারভাইসার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ ঢাকায় কোন খুটির জোরে অস্থান করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ অফিসে অনুপস্থিতির বিষয় জানতে তার মুটোফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

অপরদিকে মাধ্যমিক পর্যায়ের এ দু কর্মকর্তার অনুপুস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। তিনি বলেন, এমন দিনে একজন কর্মকর্তার বিনা অনুমতিতে কর্মস্থলে না থাকাটা দুঃখজনক।

কর্তব্য কাজে চরম অবহেলা করেছেন মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমনটা উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, প্রথমে আমি আজকের ফলাফলের বিষয়ে শিক্ষা অফিসারের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে আমাকে তার কর্মস্থল অনুপস্থিতির কথা জানান।

তিনি জানান, একাডেমিক সুপারভাইসার তথ্য নিয়ে আসছেন। বেলা তিনটা পর্যন্ত অপেক্ষা করে তাকে ফোন দিলে তিনি কর্মস্থলে নেই বলে জানান। খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমার কাছে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাসিন বিল্লাহ ও তার একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ।

এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশে সময় কর্মে অনুপস্থিতির সম্পর্কে জানতে চাইলে তিনি মুটোফোনে প্রতিবেদককে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাসিন বিল্লাহ ২৮ মে আমাকে ফোন করে বলে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে কোন রকম বাড়িতে পৌঁছেছেন। দুই কর্মকর্তার ছুটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি কাউকে ছুটি দিইনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ