১৩ মার্চ ২০২৬

আনোয়ারায় স্কুল ছাত্র খুন : মানববন্ধনে দু’পক্ষের হাতাহাতি

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে ছাত্র স্কুল মাসুদুল আলম সিকদার (১৬) হত্যার বিচারের প্রতিবাদে গতকাল রোববার বেলা ১১ টায় উপজেলার বন্দর কাফকো কমিউনিটি সেন্টার এলাকায় বৈরাগ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জনসাধারণের ব্যানারে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও তার স্বজনেরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ছাত্রের পিতা নুরুল আনোয়ার, চাচা আবদুল হাকিম, দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামীলীগ নেতা এম.এ রশিদ, যুবলীগ নেতা সাইফুদ্দিন মোহাম্মদ দস্তখীর।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোহাম্মদ মুছা, আবদুল কাদের, মাষ্টার আবদুর গফুর, মোহাম্মদ ফারুক, সবুর ফারুকী, সিবিএ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন, জহিরুল ইসলাম, শওকত, জাগির হোসেন, শাহনুর, কাশেম।

মানববন্ধনে নিহত স্কুল ছাত্রের পিতা খুনীদের বিচারের দাবী করে বলেন, স্থানীয় সাংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও প্রশাসনের প্রতি আকুল আবেদন করছি। দ্রুত আমার প্রতিবন্ধী ছেলেকে যারা খুন করেছে তাদের আইনের আওয়াতায় এনে বিচারের দাবী জানাচ্ছি।

মানববন্ধনে শেষে স্থানীয় যুবলীগ নেতা সাইফুদ্দিন মোহাম্মদ দস্তখীরকে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুছার লোকজন পিছন থেকে কাপড় ধরে টান দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় এলাকায় উত্তেজনা দেখা দেয়। সিইউএফএল সড়কের উভয় পাশে গাড়ী আটকা পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

নিহতের পিতা নুরুল আনোয়ার বলেন, প্রতিপক্ষের লোকজন পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের হুদ্বীপ পাড়া গ্রামে ভূমি বিরোধের প্রতিবদ্ধি ছেলে মাসুদুল আলম সিকদার বাড়ি পাশে জমিতে গোবর ফেলতে গেলে তার চাচা নুরুল হকের পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে নুরুল হকের ছেলে মোহাম্মদ হারুন (৪২), মোহাম্মদ ওসমান (৩২), মোহাম্মদ এমরান (৩০) তাকে কোদাল দিলে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ