২৯ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ীসহ ১১ জনকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিবেদন »

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে মাটিরাঙ্গা পৌর শহরের স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ জুন) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর শহরের ১১ জন বাজার ব্যবসায়ী ও পথচারীকে ৮টি মামলায় মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব না মানায় ১১’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি মাটিরাঙ্গা পৌর শহরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ব্যবসায়ী ও পথচারী মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব না মানায় দণ্ডবিধি-১৮৬০ ধারায় ৮টি মামলায় ১১ জনকে ১১শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চট্টগ্রাম-ঢাকার যানবাহনের যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে মাস্ক পড়ে এক সিটে একজন করে বসার পরামর্শ দেন তিবিন।

তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় মানুষ যাতে সামাজিক দূরত্ব ও স্বস্থ্যবিধি মেনে চলে সেটি নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। মানুষ সচেতন না হলে আমরা প্রশাসনের পক্ষ থেকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।

তিনি আরো বলেন, করোনাভাইরাস প্রতিরোধের সরকারি নির্দেশনা অনুযায়ী ও খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের নির্দেশে জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন