বাংলাধারা প্রতিবেদন »
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান।
সোমবার (৮ জুন) রাতে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
জানা যায়, গত বৃহস্পতিবার (৪ জুন) থেকে সিএমপির পুলিশ কমিশনার মাহাবুবর রহমান জ্বরে ভুগছিলেন। সেই থেকে তিনি নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই নানা প্রশংশনীয় উদ্যোগ নিয়ে সক্রিয় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান। পুলিশের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। সেদিকে তিনি সব সময় নজরদারি রেখেছেন। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকার পরও তিনি নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করে যাচ্ছিলেন। তাঁর সময়োপযোগী সকল উদ্যোগ সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












