৩০ মার্চ ২০২৬

চাঙ্গা আছি মানসিকভাবে : সিএমপি কমিশনার

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান মনোবল নিয়ে বলেছেন ‘চাঙ্গা আছি মানসিকভাবে’।

মঙ্গলবারন (৯ জুন) ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এ রকম একটি আশংকা সব সময়ই ছিল।
কত আর নিজেকে নিরাপদে রাখা যায়…।’

‘বৃহস্পতিবার রাতে জ্বর আসে- ১০১ ডিগ্রী। শুক্রবার দুপুরের পর, আবার রাতে। শনিবার দুপুরের পর আবারও জ্বর- তীব্রতা কখনই ছিল না- সর্বোচ্চ ১০১ ডিগ্রী- খারাপ লাগাটাও সেরকম নয়।’

‘এর পর থেকে আর জ্বর,গলা ব্যথা, কাশি কিছুই নেই…। এর মধ্যে টেষ্ট এবং পজিটিভ। চাংগা আছি মানসিকভাবে। সৃষ্টিকর্তার কাছে যা ভালো, আমার কাছেও তাই। শুধু দোয়ার প্রার্থনা…।’

এর আগে সোমবার (৮ জুন) রাতে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে সিএমপি কমিশনারের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ জুন) থেকে তিনি জ্বরে ভুগছিলেন। সেই থেকে নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

উল্লেখ্য, চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যাপক ভূমিকা রেখে আসছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। তাঁর নির্দেশনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, সুরক্ষাসামগ্রী বিতরণ করা, চিকিৎসা না পেয়ে থানায় হাজির হওয়া মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, ঘরে থাকা মানুষের কাছে চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া, কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করা, লকডাউন এলাকায় মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা- সব কাজেই তৎপরতা বজায় রেখেছে সিএমপির ৭ হাজার পুলিশ সদস্য। এছাড়া করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা ব্যাংক চালুর উদ্যোগও নিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন