৩০ মার্চ ২০২৬

আদেশ অমান্য করে কিস্তি আদায়, ৫ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি »

সরকারি আদেশ অমান্য করে চট্টগ্রামের লোহাগাড়ায় জোরপূর্বক কিস্তির টাকা আদায় করার সময় এক এনজিও’র ম্যানেজারকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) সকালে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়া থেকে তাকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত নাম মো. কবির আহমদ এনজিও আশা’র লোহাগাড়া উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করে দেওয়া হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ বলেন, এলাকাবাসীর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি ওই ব্যক্তি জোরপূর্বক কিস্তি আদায় করছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় গিয়ে তাকে হাতেনাতে আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন