বাংলাধারা প্রতিবেদন »
ফেনীর সদর থানা এলাকা থেকে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৯ জুন) সকালে ফেনী জেলার সদর থানাধীন নোয়াখালী-ফেনী মহাসড়কের দক্ষিন কাশিমপুর স্টার লাইন ফুড এর পার্শ্বে মা দরবার ডিপার্টমেন্টাল স্টোর’র সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৭।
আটককৃত ইকবাল হোসেন নোয়াখালী জেলার সুধারাম থানার পশ্চিম রুইয়া এলাকার মরহুম লতু মিয়ার ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ পাউন্ড সাপের বিষসহ মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত সাপের বিষের দাম ১৬ কোটি টাকা। সে দীর্ঘদিন থেকে সাপের বিষের কারবার করে আসছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












