বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে নতুন করে ১০৮ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকায় ৬০ জন রয়েছেন।
বুধবার (১০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম সিভিল সার্জনের দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩টি ল্যাবের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০৮ জন। ৩৬৫টি নমুনা পরীক্ষায় এই নতুন রোগী শনাক্ত হয়।
চট্টগ্রামের ৩টি ল্যাবের মধ্যে নগরীর বিআইটিআইডি ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের শরীরে করোনা পজেটিভ মিলেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭২ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের পজিটিভ পাওয়া যায়।
চট্টগ্রামে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৮ জন।
বাংলাধারা/এফএস/টিএম












