১৩ মার্চ ২০২৬

সপ্তাহে ৩ দিনই বিদ্যুৎ থাকে না মিরসরাইয়ে

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে সপ্তাহে ৭ দিনের ৩ দিনই বিদ্যুৎ থাকেনা বলে অভিযোগ পাওয়া গেছে উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়নে। গেলো পবিত্র মাহে রমজানেও তার ব্যতিক্রম ঘটেনি।

উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানীর পুরো এলাকাজুড়ে এই সংযোগ বিচ্ছিন্নের খবর পাওয়া যায়। উপজেলার গুরুত্বপূর্ণ এই সংযোগ লাইনটিতে লাইন মেরামতের দায়িত্বে থাকা আবুতোবার অফিসের লাইনম্যানদের সাথে ভুক্তভোগীরা যোগাযোগের চেষ্টা করলে তাদের সাথে দুর্ব্যবহার করে ফোনের লাইন কেটে দেয়ারও অভিযোগ উঠেছে।

জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এই সংযোগে ত্রুটি দেখা দেয়। ইউনিয়নের মধ্যআংশে লাইন সঞ্চালনের ফিউজ ক্রুটিপুর্ণ হওয়ায় সামান্ন বাতাসে বিদ্যুৎ উদাও হয়ে যায়। ফলে পুরো এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এমতাবস্থায় সংযোগ মেরামতের লাইনম্যানদের সাথে কিংবা আবুতোরাব (সাব অফিস) অফিসে যোগাযোগ করলে তাদের মর্জি মতে ঠিক করে দেয়। অনেক সময় গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করে বলে গ্রাহকরা জানান।

একই ঘটনা পুনরাবৃত্তি ঘটলে তাদের মেরামতের হদিস থাকে না। অনেক সময় দেখা যায় পুরো দিন ফেরিয়ে রাতেও আসেনা বিদ্যুৎ। ফলে ওই এলাকার গ্রাহক কিংবা শিক্ষার্থীরা অন্ধকারে রাত যাপন করেন।

ওই এলাকার বাসিন্দা গ্রাহক নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, দুই-একদিনের মাথায় এমন ঘটনা ঘটে। কখনও কখনও দুদিন ফেরিয়ে গেলেও বিদ্যুৎের দেখা মেলে না। ফলে বিদ্যুৎবিহীন কাটাতে হয় রাত-দিন। তাদের অফিসে ফোন করলে তাদের মর্জি মত ঠিক করে।

তিনি আও বলেন, গত রমজানে মধ্য রাতে বিদ্যুৎ চলে যেত। অনেক সময় তারাবির নামাজ এবং সেহেরির সময়ও পাওয়া যেত না। এই সময়েও একদিন থাকলে অন্য দিন নেই এমন অবস্থা। ছেলে মেয়েদের পড়াশুনায়ও ব্যঘাত ঘটে।

মিরসরাই পল্লীবিদ্যুতের আবুতোরাব অফিসে কর্মরত মো. আইনুলের কাছে জানতে চাইলে গ্রাহকের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এমন অভিযোগ সত্য নয়, আমরা খবর পেলে সাথে সাথে সেটি মেরামতের চেষ্টা করি। তবে লাইনে একটি ফিউজে সমস্যা আছে বলে তা জানান তিনি।

দুর্ব্যবহারের বিষয়টা তিনি অস্বীকার করে বলেন, আমি এখানে ৩মাস ধরে আছি। আমার আগে অনেকে কাজ করছেন এখানে। তবে এমন কিছু আমি বলিনি কাউকে।

এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম মো. সাইফুল আহম্মেদ বলেন, গ্রাহকের এমন অভিযোগে আমি অবহিত নই। অভিযোগ ফেলে যেকোন এলাকায় আমরা দ্রুত লাইন মেরামতের চেষ্টা করি। করোনার এই দুর্যোগেও আমাদের মাঠ কর্মীরা গ্রাহক সেবা দিয়ে যাচ্ছেন। তবে গ্রাহকের সাথে যদি কেউ দুর্ব্যবহার করে থাকে সঠিক তদন্তে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ