১৩ মার্চ ২০২৬

সার্জেন্ট নাজিমের একটি কবিতা

আহ আ মরি (মহামারি)!

বিশ্ব-ভূবন থমকে গ্যেছে
মানবতা আজি হতবিহ্বল,
আমরা কি আর
সহজ কোনো কেউ?

মোরা মুক্তি ধারায় প্রবাহিত
মুজিবুর এর দল !
মুক্তিযুদ্ধের চেতনাতে
থাকবো অবিচল!

আদর্শে ঐ মুক্তিযুদ্ধ
নেই তো কোনো ভয়,
আল্লাহ স্বয়ং সহায় মোদের—
প্রাণের নবীজীরই (সা.) পরিচয় !

তাইতো বলি, ইনশ্ আল্লাহ্
আমরা করবো জয়—
নেই তো কোনো ভয়,
রক্তে মোদের বিশ্বনবী(সা:),
নফস্ এ স্বয়ং স্রষ্টা হাজির রয় !!

চলরে সবে চল,
রাখবি মনোবল,
রক্ষা করবো মানবতা,
থাকবি অবিচল,
দেখবি এবার মহামারী
নিজেই বিহ্বল….!!!

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ