বাংলাধারা প্রতিবেদন »
জারনালিসম এথিক্স-এ পিএইচডি ডিগ্রি লাভ করলেন চট্টগ্রামের সাংবাদিক অরুণ বিকাশ দে।
গত ১০ মার্চ, ২০২০ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫২৩ নং extra ordinary syndicate বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পিএইচডি গবেষক অরুণ বিকাশ দে’কে তার রচিত “Morality in Journalism with special reference to Bangladesh” শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম শফিকুল আলম উক্ত গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন।
অরুণ বিকাশ দে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এডভোকেট অপূর্ব লাল দে চট্টগ্রাম বারের জ্যেষ্ঠ আইনজীবী, মাতা দীপ্তি দে প্রয়াত।
পিতামাতার জ্যেষ্ঠ সন্তান অরুণ বিকাশ দে ২০০৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল এথিক্স-এ এমফিল ডিগ্রি লাভ করেন। তার পিতামহ মন্মথ দে এবং পিতামহী কিরণ বালা দে। মাতামহ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড়ের প্রয়াত মাস্টার প্রমোদ রঞ্জন দে এবং মাতামহী ইন্দুমতী দে।
কলেজের শিক্ষকতা দিয়ে করমজীবন শুরু করলেও পরবর্তীতে সাংবাদিকতাকে পেশা হিশেবে গ্রহণ করেন বিকাশ দে। বর্তমানে অরুণ বিকাশ দে ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার’র চট্টগ্রাম ব্যুরোতে করমরত। ‘গণিত বনাম যুক্তিবিদ্যা’ শিরোনামে তার একটি গবেষণাধর্মী বই প্রকাশিত হয় ২০১০ সালে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












