জালালউদ্দিন সাগর
করোনাকালীন সময়েও উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ট্রিপল সুপার পসপেট কমপ্লেক্স লি. (টিএসপি)। গত মে মাসে সাত হাজার আটশত মেট্রিক টন লক্ষমাত্রা নিয়ে কারখানাটির উৎপাদন ছিল আট হাজার নয়শত ১৭ মেট্রিক টন এবং চলতি মাসে (১০ জুন) পর্যন্ত প্রায় তিন হাজার মেট্রিক টন।
খোঁজ নিয়ে জানা যায়, করনোকালে সামাজিক দূরত্ব বজায় রেখে একই সাথে কর্মকর্তা ও কর্মচরীদের স্বাস্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে কারখানার উৎপাদন অব্যাহত রেখেছেন কর্তৃপক্ষ।
তথ্যানুসন্ধানে জানা গেছে, চলতি বছর জানুয়ারী মাসে আট হাজার মেট্রিক টন লক্ষমাত্রা নিয়ে কারখানাটির উৎপাদন ছিল আট হাজার পাচশ চয় মেট্রিক টন স্যার। ফেব্রুয়ারিতে উৎপাদনের লক্ষমাত্রা ছিল আট হাজার মেট্রিক টন এবং উৎপাদন ছিল আট হাজার ২৬ মেট্রিক টন। মার্চে উৎপাদনের লক্ষমাত্রা দুই হাজার মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হয়েছে দুই হাজার তিনশত ৩৯ মেট্রিক টন।
এপ্রিল মাসে লক্ষমাত্রা ছিল সাত হাজার পাঁচশত মেট্রিক টন উৎপাদন হয়েছে নয় হাজা একশত ১৬ মেট্রিক টন। মে মাসে সাত হাজার আটশত মেট্রিক টন লক্ষমাত্রা নিয়ে কারখানাটির উৎপাদন করে আট হাজার নয়শত ১৭ মেট্রিক টন স্যার এবং চলতি মাসে (১০ জুন) পর্যন্ত প্রায় তিন হাজার মেট্রিক টন।
কারখানার জেনারেল ম্যানেজার (অপারেশন) আখতারুজ্জামান জানান, ২০১৯-২০ অর্থ বছরে কারখানার লক্ষমাত্রা এক লক্ষ মেট্রিক টন। যা আমরা অর্জন করতে পারবো।
বিষয়টি নিশ্চিত করে টিএসপি’র ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হারুন বলেন, টিএসপিতে কর্মরত কর্মচারী ও কর্মকর্তাদের আন্তরিকতা কারণে এই করোনা মহামারির সময়েও কারখানার উৎপাদন অব্যাহত আছে। উৎপাদনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অর্থ বছর শেষে আমরা কারখানা বাৎসরিক লক্ষমাত্রা অর্জন করতে পারবো বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












