বাংলাধারা প্রতিবেদন »
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের মা রত্নাগর্ভা জোহরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত ২টায় নগরীর পাঁচলাইশের নিজ বাসভবনে মৃত্যুরণ করেন তিনি।
জোহরা বেগমের মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিশু সার্জারি বিভাগের প্রধান ডাক্তার তাহমিনা বানুর তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এর আগে গত ১১ জুন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ ড.হোসেন জিল্লুর রহমান নিজ ফেসবকু ওয়ালে মায়ের সাথে তিনটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মায়ের স্পর্শের চেয়ে মূল্যবান আর কী হতে পারে? সর্বদা চেতনায় অদম্য। আমি যখন আপনাার সাথে না থাকি তখনও আমি সবসময় আপনার সাথে থাকি।’ তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে।
বাংলাধারা/এফএস/টিএম












