বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের লুপে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সামায়ারা স্লেহা সুমি (১৯) নাসে এক তরুণী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামায়ারা ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশুনার পাশাপাশি মোবাইল অপারেটর রবি’র কাস্টমার কেয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় সামায়ারা আকবরশাহ এলাকার বানিয়ারটিলায় পরিবারের সঙ্গে থাকতেন।
জানা গেছে, আখতারুজ্জামান ফ্লাইওভারের লুপ দিয়ে জিইসি মোড়ের দিকে নামার সময় পেছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী এই তরুণী। এছাড়া চালকের আসনে থাকা এক যুবক গুরুতর আহত হন। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












