১৩ মার্চ ২০২৬

পায়রা বন্দরে ‘সাইফ পাওয়ারটেক’র করোনারোধী সরঞ্জাম প্রদান

বাংলাধারা প্রতিবেদন »

করোনা ভাইরাসের মহামারি প্রতিরোধে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর কেন্দ্রীক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শীর্ষ টার্মিনাল অপারেটর ‘সাইফ পাওয়ারটেক লিমিটেড’। এ প্রতিষ্ঠান সহযোগিতার ধারাবাহিকতায় করোনা মোকাবেলা সরঞ্জাম প্রদান করেছেন পায়রা বন্দর কর্তৃপক্ষকে।

বুধবার (১৭ জুন) ‘সাইফ পাওয়ারটেক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হুমায়ুন কল্লোল (এল), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন’র হাতে এই সমস্ত সরঞ্জাম হস্তান্তর করেন।

করোনারোধী এই সরঞ্জামের মধ্যে রয়েছে- ১০০০ সার্জিক্যাল মাস্ক, ৩০০ রাবার গ্লাভস, ২৫টি পিপিই, ২৫টি গগলস, ৫টি ইনফার্ট থার্মোমিটার, ৫ লিটার হেক্সিসল।

এসময় উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেড’র পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, আমিনুজ্জামান এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন কমডোর এম জাকিরুল ইসলাম এনডিসি, পিএসসি, বিএন, কমান্ডার এম রাফিউল হাসাইন (ট্যাজ) পিএসসি, বিএন, মহিউদ্দিন আহমেদ খান (যুগ্ম সচিব), প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম মুনিরুজ্জামান।

এসময় সাইফ পাওয়ারটেক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন ভবিষ্যতে পায়রা বন্দর কর্তৃপক্ষের যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে জানান।

এই দুর্যোগের সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সাইফ পাওয়ারটেক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালকের প্রশংসা করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল (এল), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন।

# বন্দরে ‘সাইফ পাওয়ারটেক’র করোনারোধী কার্যক্রম অব্যাহত

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ