১৫ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে ‍যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আলাউদ্দিন (৩১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকাল ৯ টার সময় বাঁশবাড়িয়া ৬নং ওয়ার্ডের হাজ্বীপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আলাউদ্দিন একই এলাকার মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের ভাই মো. আশরাফের সাথে কথা বলে জানা গেছে, আলাউদ্দিন তিন বছর আগে বিয়ে করে ছিলেন। তাই তার স্ত্রীকে সাথে নিয়ে তিনি আলাদা ঘরে বসবাস করেন। তাদের মধ্যে প্রায় সময় মনোমালিন্য হতো। গত চারদিন আগে তার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যান। আজ বুধবার সকালে ঘর থেকে গন্ধ বের হলে গ্রামবাসী দরজা খুলে তার ঝুলন্ত লাশ দেখতে পান। ধারণা করা হচ্ছে আরো ৩/৪ দিন পূর্বে সে আত্মহত্যা করেছে। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. রাশেদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। আর লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে।ধারণা করা হচ্ছে এটি ৩/৪ দিন আগের লাশ হতে পারে বলেও জানান তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ