৩০ মার্চ ২০২৬

উত্তর কাট্টলীতে অযথা ঘোরাঘুরি করায় ১১ পথচারীকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবাধে বাইরে এসে সড়কে ঘোরাঘুরির দায়ে ১১ জন পথচারীকে বিভিন্ন অঙ্কের জরিমানা প্রদান করা হয়।

বুধবার (১৭ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, উত্তর কাট্টলী ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হলেও স্বাস্থ্যবিধি না মেনে অযথা ঘোরাঘুরি করার দায়ে ১১ পথচারীকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, সরকারি নির্দেশ না মেনে চায়ের দোকান খোলা রাখায় সেখানে মানুষের ভিড় ছিলো। এই কারণে ৭ দোকানিকে জরিমানা করা হয়েছে। ফের দোকান না খোলার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন