১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনা রোগী বেড়ে ৬২৮৮, নতুন শনাক্ত ১৯৪

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত একদিনে আরও ১৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  শনিবার (২০ জুন) পাঁচটি ল্যাবে ৬৭০ টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৭টি, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১২৯টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২০৩টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৬০টি, কক্সবাবাজার মেডিকেল কলেজ ল্যাবে একটি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ৯৭ জন, সিভাসুতে ১৬ জন, চমেকে ৬২ জন, চবিতে ১৮ জন, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে একজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১৯৪ জনের। এর মধ্যে ১২৮ জন নগরীর এবং ৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে সাতাকানিয়াতে ১, লোহাগাড়ায় ১, বাঁশখালীতে ১, চন্দনাইশে ১১, বোয়ালখালীতে ১৮, রাউজানে ১০, হাটহাজারীতে ৯, সীতাকুণ্ডে ৭ ও মিরসরাইয়ে ৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন আরও ৫০ জন। আর তাতে করে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪০ জন। একই সাথে করোনার থাবায় প্রাণ হারিয়েছেন আরও ২ জন, ফলে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ১৪১।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ