১৩ মার্চ ২০২৬

কর্ণফুলীতে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উল্টো পথে আসা বালুবাহী পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আও ৫ যাত্রী।

রোববার (২১ জুন) দুপুরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের আনুমানিক বয়স ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কর্ণফুলী থানার এসআই জাহিদুল ইসলাম আরমান বলেন, মান্নান এক্সপ্রেস নামে পটিয়ার লোকাল যাত্রীবাহী বাস চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এসময় উল্টো পথে আসে বালুবাহী একটি পিকআপ। পিকআপের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসে থাকা একজন পুরুষ ও একজন নারী মারা যান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ