১৩ মার্চ ২০২৬

বিনামূল্যে অক্সিজেন সেবা উদ্বোধন করলেন নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড এলাকায় অক্সিজেন, নেবুলাইজার ও পালস অক্সিমিটারের বিনামূল্যে সেবা কার্যক্রম ‘টিম-৩৪ পাথরঘাটা’র উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (২১ জুন) মরহুম জালাল আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপমন্ত্রী।

উদ্বোধনকালে শিক্ষা উপমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুক্তভোগী রোগীদের বিনামূল্যে অক্সিজেন, নেবুলাইজারসহ জরুরি চিকিৎসাসামগ্রী ব্যবস্থা করায় আয়োজকদের ধন্যবাদ।

নওফেল বলেন, সব রোগকে করোনা সন্দেহ করে অযথা হাসপাতালে ভীড় না করে অন্য রোগীদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। হাসপাতালে রোগীদের অতিরিক্ত চাপে চিকিৎসাসেবা ব্যাহত হলে সকলেই কষ্ট পাবে। উপসর্গ বুঝে হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণের অনুরোধ জানান উপমন্ত্রী।

নগরীর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও মরহুম জালাল আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আসফাক আহমদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, মঈন মাসরুর আহমেদ, জোবাইর আহমেদ প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ