১৩ মার্চ ২০২৬

সিএমপির ৩৩ পুলিশ সদস্য ও সিভিল স্টাফকে নগদ অর্থ প্রদান

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন স্তরের ৩৩ পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের ব্যক্তিগত সমস্যা সমাধানে নগদ অর্থ প্রদান করেছে সিএমপির সেবা তহবিল।

রোববার ( ২১ জুন) সকাল ১০টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয় । চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করেন। কল্যাণ সভায় সিএমপির সেবা তহবিল হতে ৩৩ জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফদেরকে নগদ ৯ লাখ ৪৯ হাজার ৮ শত টাকা প্রদান করা হয়।

কল্যাণ সভা শেষে সভাপতি তাঁর বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবং করোনাভাইরাস প্রতিরোধে মানবিকতার সাথে কাজ করার জন্য সিএমপি’র সকল পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ