বাংলাধারা প্রতিবেদন »
চালের বাড়তি মূল্য ঠেকাতে চট্টগ্রামের চালের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাইয়ে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চাল নিয়ে চালবাজি করায় জরিমানা করা হয়।
রোববার (২১ জুন) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে আড়তের সামনে মূল্যতালিকা না রাখার দায়ে মেসার্স আফসার অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার এবং মাসুদ অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চালের বাজার মনিটরিং করতে আড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












