১৩ মার্চ ২০২৬

পাহাড়তলীতে কিশোরীর আত্মহত্যা

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর পাহাড়তলী থানাধীন ১০নং উত্তর কাট্টলি এলাকায় গলায় ওড়না পেচিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর নাম কোহিনুর আক্তার (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল থেকে কহিনুরের কোন সাড়াশব্দ ছিল না। দড়জায় ধাক্কা দিলেও কোন সাড়া মেলেনি। তাই দড়জা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিই।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বাংলাধারাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্দের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটা কি হত্যা নাকি আত্মহত্যা এবং ঘটনার পেছনের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ