১৩ মার্চ ২০২৬

দেশে ১২ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্প

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে দুইটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, প্রথম ভূমিকম্পটি রোববার (২১ জুন) বিকেল ৪ টা ৪৫ মিনিটে অনুভূত হয়। আবহাওয়া অফিস থেকে যার কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ২৭৯ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে যার মাত্রা ধরা পড়েছে ৫.১।

‘দ্বিতীয়টি সোমবার ভোর ৪ টা ৪০ মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ঢাকার আবহাওয়া অফিস থেকে ৩০১.১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮।’

প্রসঙ্গত, গত ২৫ মে ঢাকা থেকে মাত্র ৩৬৬ কিলোমিটার দূরত্বে ভারত সীমান্তে আরো ৫.১ মাত্রার আরো একটি ভূমিকম্প অনুভূত হয়। মাস না পেরোতে আরো মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবারো ভূমিকম্প হলো দুটি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ