বাংলাধারা প্রতিবেদন »
ঢাকার পর চট্টগ্রামেও এখন লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস। গত একদিনে করোনায় চট্টগ্রাম বিভাগের ১২ জন মৃত্যুবরণ করেছেন। চট্টগ্রামের হাসপাতালগুলোতেও রোগীর ধারণ ক্ষমতা কম। এজন্য আগামী দিনগুলোতে চট্টগ্রামে করোনায় মৃত্যু আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৩৮ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, চার জন বরিশাল বিভাগের। তাছাড়া খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ৪ জন এবং সিলেট বিভাগের ১ জন মারা গেছেন।
করোনাভাইরাস বিস্তার রোধে বরাবরের মতো সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। সোমবার ১০৭তম দিনে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












