মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে নুর মোহাম্মদ (৩৫) ওরফে নুরা ডাকাতকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলশি।
রোববার (২১ জুন) রাতে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের হাসিম নগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আটককৃত নুর মোহাম্মদ সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের সেকান্দারের পুত্র।
এর আগে কয়েকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে পুনরায় অপকর্মে জড়িয়ে পড়ে সে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ বলে এলাকাবাসী অভিযোগ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, রোববার রাতে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন এলাকার হাসিমনগর গ্রামে অবস্থিত শশুর বাড়ি থেকে নুর মোহাম্মদ প্রকাশ নুরা ডাকাত নামের এক তালিকাভূক্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ২টি ডাকাতি, ২টি চাঁদাবাজি, ১টি হত্যা ও ১টি মারামারিসহ ৬টি মামলা রয়েছে। সে ওই থানার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি বলেও জানান তিনি।
তাঁর বিরুদ্ধে মিরসরাই থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












