১৩ মার্চ ২০২৬

ওয়েবসাইটে করোনা পরীক্ষার ফল পাবেন চট্টগ্রামবাসী

বাংলাধারা প্রতিবেদন »

‘ইয়ং সোশ্যাল অ্যাক্টিভিজম বোর্ড’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কারিগরি সহায়তায় এবং সিভিল সার্জন অফিসের উদ্যোগে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এতে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে প্রতিদিন পরীক্ষা করা নমুনার ফলাফল সংরক্ষিত থাকবে। ফলাফল প্রকাশের পর প্রত্যাশীরা সাইটে ভিজিট করে মোবাইল নাম্বারসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে জানতে পারবেন তথ্য।

রোববার (২১ জুন) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে এ ওয়েবসাইট উদ্বোধন করেন ডা. সেখ ফজলে রাব্বি। www.yasb.info নামে ওয়েবসাইটে আপাতত গত ১৬ জুন থেকে প্রকাশিত ফলাফলসমূহ পাওয়া যাবে।

জানা গেছে, প্রতিদিন ছয়শ থেকে সাতশ নমুনা পরীক্ষা করার পরও চারটি ল্যাবে প্রায় চারশ থেকে পাঁচশ নমুনা পরীক্ষার অপেক্ষায় থাকে। ফলে একটি ফলাফল পেতে অপেক্ষা করতে হচ্ছে ১৪ থেকে ১৫ দিন। এ অবস্থায় ফলাফল প্রকাশের মতো নমুনা পরীক্ষার সক্ষমতা বাড়াতে জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ সমাজকর্মীরা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ফলাফল পেতে দুর্ভোগ কমাতে এ ব্যবস্থা করা হয়েছে। ওয়েবসাইট চালু করার ফলে সহজে ফলাফল জানতে পারবে জনসাধারণ। গত ১৬ জুন থেকে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ