বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
সোমবার (২২ জুন) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, চিকিৎসক নেতা ডা. ফয়সল ইকবাল চৌধুরী কর্তৃক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির প্রাণ নাশের হুমকির মতো এই ঘৃণ্য অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উদ্বেগ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী দায়িত্বশীল পদে থেকেও একজন সাবেক ছাত্রনেতাকে প্রকাশ্যে হত্যা করে রাস্তায় লাশ ফেলে রাখার হুমকি প্রদানে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। ছাত্রলীগ পরিবারের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের উপর কোন কোন আঘাত আসলে তার সমুচিত জবাব দিবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
*সংবাদ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন…
# ‘অদৃশ্য রাজনৈতিক ছায়াবল ডা. ফয়সলের’
বাংলাধারা/এফএস/টিএম/এএ












