আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) ভোর পাঁচটায় স্থানীয়রা হাসপাতাল গেইটে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় দর্শনার্থীরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে থানায় নিয়ে যায়।
অজ্ঞাত মহিলাটির বয়স আনুমানিক ৩০ বছর হবে। পরনে নীল রঙ্গের সালোয়ার কামিজ রয়েছে। দুর্বৃত্তরা মহিলাকে হত্যা করে রাতের কোনো এক সময় হাসপাতাল গেইটে ফেলে যায় বলে ধারনা করা হচ্ছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল গেইট থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












