২৯ মার্চ ২০২৬

আ.লীগ নেতা নুরুল ইসলামের মৃত্যুতে নওফেলের শোক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ৪নং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার সকালে এক শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, নুরুল ইসলাম আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত সৈনিক ছিলেন। দুঃসময়ে তিনি সর্বদা আন্দোলন-সংগ্রামে সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ ও বিশ্বস্ত সংগঠক হারালো।

শিক্ষা উপ-মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন