পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রত্যেক মৃত ব্যক্তির স্ব-স্ব ধর্মের রীতি-নীতি অনুযায়ী শেষ যাত্রার বিদায়ের দায়িত্ব নিয়েছেন বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির।
এর ধারাবাহিকতায় পটিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়ে একটি টিমও গঠন করা হয়েছে। মোহাম্মদ নাছিরের এই অভিযাত্রায় অরাজনৈতিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ একাত্মতা ঘোষণা করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
করোনায় মৃত এসব মরদেহের দাফন ও সৎকারের দায়িত্ব নিতে ভয় পাচ্ছে পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনরা। তাই ৫০ সদস্যের একদল প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ আলেম, ব্রাহ্মণ ও ভান্তেসহ নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠিত হয়েছে। ইতোমধ্যে তারা এই পর্যন্ত পটিয়াসহ বিভিন্ন এলাকায় ১৫টি মরদেহ দাফন করেছে।
বুধবার সকালে উপজেলার পৌর সদরের গাউসিয়া কমিটির খানকা কার্যালয়ে বিজিএমইএ নাছিরের পক্ষ থেকে সুরক্ষাসামগ্রী বিতরণপূর্বক স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ ইয়াকুবের হাতে এই সমস্ত সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহি, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্জ মোহাম্মদ নাজিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, পশ্চিম পটিয়া গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা বেলাল উদ্দিন, খোরশেদ চৌধুরী, মোজাম্মেল হক, এস এফের মুহাম্মদ হামিদ শান্তির হাট শাখার সহ-সভাপতি ডা. জামাল আহমদ গাউছিয়া কমিটি বাংলাদেশ ৬নং কুসুম পুরা শাখার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম চৌধুরী, মাওলানা ইদ্রিছ কুতুবি, মাওলানা আজিজুল হক কাদেরি প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












